বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় শ্রমিক লীগের শোক সভা ও র‌্যালি

  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ায় জেলা শ্রমিক লীগের উদ্যোগে শোক সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে শোক সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি টি জামান নিকেতা।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুল ইসলাম বুলবুল, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

আমন্ত্রিত অতিথি ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম শেখ। উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল গফুর প্রামানিক, সৈয়দ মাকসুদ আহম্মেদ মনি, জুলফিকার আলী জুয়েল, জেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com