সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট

তিন পার্বত্য জেলার ফুটবলারদের নিয়ে রাঙ্গামাটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৬৯ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: তিন পার্বত্য জেলার ফুটবলারদের নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আন্তঃফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা রবিবার (২১ আগস্ট) সকালে রাঙ্গামাটি বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙ্গামাটি জেলা দল ২-০ গোলে খাগড়াছড়ি উন্নয়ন বোর্ড জেলা দলকে পরাজিত করে।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী,সদস্য প্রশাসন মো.ইফতেখার আহমদ সদস্য পরিকল্পনা  জসিম উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো.মুজিবুল আলমসহ বোর্ডের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছে। বিকেলে ২য় ম্যাচে বান্দরবান জেলা ও রাঙ্গামাটি জেলা দল পরষ্পরের মোকাবেলা করবে।
সোমবার সকালে বান্দরবান ও খাগড়াছড়ি জেলা দলের খেলা শেষে বিকালে পয়েন্টের
ভিত্তিতে এগিয়ে থাকা দল নিয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com