বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পুঁটি মাছের মতো লাফালাফি করছে বিএনপির নেতারা: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: বর্ষকালে মলা ও পুঁটি মাছ যেমন লাফালাফি করে তেমনি বিএনপিও একটু শুরু করেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্পপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি লাফাইতে গিয়ে যদি জনগণের সম্পদে আগুন দেয় ও হামলা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হচ্ছে সন্ত্রাসীদের দমন করা। আবার যদি বিএনপির সন্ত্রাসীরা মাঠে নামে তাহলে পুলিশও বসে থাকবে না। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ বুঝে না। বিএনপির সময়ে মাঝে মধ্যে বিদ্যুৎ আসতো আর এখনতো মাঝে মধ্যে বিদ্যুৎ যায়। আগামী মাসের শেষের দিক থেকে বিদ্যুতের লোডশেডিং থাকবে না।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের (পত্নীতলা-ধামইরহাট) সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের (মহাদেবপুর-বদলগাছী) সংসদ সদস্য ছলিম উদ্দিন

তরফদার, নওগাঁ-৫ আসনের (সদর) সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের (রানীনগর-আত্রাই) সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্যা আকরাম হোসেন চৌধুরী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com