বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ ২৭ জন আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা-ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপে ৭ পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত এক ছাত্রদল কর্মীকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের এসবি ফজলুল হক রোডে জেলা বিএনপি কার্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শহরের ভাসানী মিলনায়তনে সমাবেশ চলছিল। এ সময় সেখানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে নবদ্বীপ পুল এলাকায় বিএনপির নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে এ সংঘর্ষ বেঁধে যায়।

এ সময় ৭ পুলিশসহ অন্তত ২৭ জন আহত হয়েছে। পুলিশ এ সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে জেলা বিএনপির সমাবেশ চলাকালে রাস্তায় তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্রসহ এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং জেলা বিএনপি কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে বিএনপির অন্তত ২০ নেতা কর্মী আহত হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com