রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য অঞ্চল থেকে খেলোয়াড় তৈরি করতে হলে আমাদেরকে আরো বেশি খেলাধুলার আয়োজন করতে হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার । 

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি হলিডে কমপ্লেক্স হল রুমে রাঙ্গামাটি জেলা  ক্রীড়া সংস্থার আয়োজনে রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সংবর্ধন অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, রাঙ্গামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: জাহিদুল আলম।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটির সাতজন ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং আমরা চাই এই খেলাধুলার মধ্য দিয়েই আমাদের ছেলে-মেয়েরা এগিয়ে যাক। যাতে করে খেলাধুলার মাধ্যমে আগামীতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা যেন যোগ্য হয়ে গড়ে উঠতে পারে। তাই খেলাধুলার মধ্যদিয়ে পার্বত্য এলাকায় যাতে করে আরো বেশি খেলোয়ার সৃষ্টি ও এইসব খেলোয়াড়রা সুনাম বয়ে আনতে সেটাই আমাদের সবার প্রত্যাশা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com