বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রূপনা ও ঋতু পর্ণার বাড়িতে উপহার নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : সাফ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অদম্য গোলকিপার রূপনা চাকমা ও জাতীয় মহিলা ফুটবল খেলোয়ার ঋতু পর্ণা চাকমার বাসায় মিষ্টি ফলমূলসহ নানা উপহার নিয়ে গেলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

সোমবার শেষ হওয়া সাফ চ্যাম্পিয়নশীপের বিজয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমা প্রতিযোগিতার সেরা গোল কিপারের পুরষ্কার অর্জন করেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় নানিয়ারচরে রূপনা চাকমার বাসায় ও পরে ঋতুপর্ণা চাকমার বাসায় মিষ্টি, ফলমূল ও নগদ অর্থ সহায়তার চেক নিয়ে যান জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় তিনি তাদের দুই পরিবারের হাতে নগদ দেড় লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকার চেকও তুলে দেন। 

জেলা প্রশাসক আবেগে আপ্লুত হয়ে রূপনা ও ঋতুপর্ণা পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

এসময় তিনি তার সাথে উপস্থিত নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বজলুর রহমানকে রূপনার জরাজীর্ণ ঘরটির স্থলে নতুন ঘর নির্মাণে যা যা করা দরকার এবং তার বাসায় যাওয়ার সড়কটি তৈরি করে দেয়ার নির্দেশনা দেন।

জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নিরূপা দেওয়ান, সাবেক জাতীয় ফুটবলার বরুন দেওয়ান, জেলা স্কাউটের নেতা নুরুল আবছার উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এই সময় বলেন, সাফ চ্যাম্পিয়নশীপে রূপনা ও ঋতুপর্ণা তারা অসাধারণ খেলার নৈপূণ্য দেখিয়ে বিশ্বে বাংলাদেশের সুনাম কুড়িয়েছে। তারা আমাদের পুরো জাতির গর্ব। রূপনা ও ঋতুপর্ণা আজ পুরো জাতির গর্ব। আমরা তাদের নিয়ে গর্বিত। তাদের পরিবারের পাশে আমরা আছি থাকব।

তিনি পাহাড়ের খেলোয়ারদের সুনাম অক্ষুন্নভাবে ধরে রাখতে প্রতিটি এলাকায় খেলাধূলার নিয়মিত চর্চার আহবান জানান।

এর আগে নানিয়ারচরের ঘিলাছড়ির ভূঁইয়াদম এলাকায় রূপনা বাসা বেরিয়ে জেলা প্রশাসক রওনা দেন আরেক জাতীয় তারকা ঋতুপর্ণা চাকমার বাসার উদ্দেশ্যে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com