বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহিদুল ইসলাম শাওনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা হোসেনপুর উত্তর জামে মসজিদ মাঠে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা নুরুন্নবী জানাযার ইমামতি ও দোয়া পরিচালনা করেন।
জেলা বিএনপির সহসভাপতি মজিবর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ,ম,রকিবুল হাসান রতন, আসলাম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, সাংবাদিক হারুনর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান, মাজেদুল হক রতন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, তানভীর মাহমুদ পলাশ, মির্জা আব্দুল জব্বার বাবু, আনোয়ার হোসেন রাজেশসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহণ করে।