বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে রুমানা রেশমাকে সভাপতি ও আফরিন মায়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
জেলা শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগের প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় জেলা যুব মহিলা লীগের প্রথম এই সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভানেত্রী বেগম নাজমা আখতার।
বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সভানেত্রী বেগম নাজমা আখতার। জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক রুমানা রেশমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি।