বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের কমিটি ঘোষণা ।। সজীব সভাপতি, জয় সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা ছাত্রলীগের ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আবেদন করার দীর্ঘ নয় মাস পর সজীব সাহাকে সভাপতি ও আল মাহিদুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার রাতে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

তবে পদবঞ্চিতরা রাতেই শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং টায়ার জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

এছাড়া সহ-সভাপতি সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ ব্যাপারে নবঘোষিত সভাপতি সজীব সাহা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক হতে না পেরে তারা এসব করেছেন। তিনি আশা করেন, তারা শিগগিরই অভিমান ভুলে যাবেন।

এছাড়া দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১৭ জন সহসভাপতি, পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছয়জন সাংগঠনিক সম্পাদক দেওয়া হয়েছে।

সহসভাপতিরা হলেন তৌহিদুর রহমান তৌহিদ, মিথিলেস কুমার প্রসাদ, রাকিবুল হাসান শাওন, সাজ্জাদ আলম পারভেজ, নূর মোহাম্মদ সাগর, মুকুল ইসলাম, শেখ হৃদয়, আতিকুর রহমান আতিক, রায়হান কবীর, তোফায়েল আহমেদ তোহা, সিদ্ধার্থ কুমার দাস, শামিমা সুমি সাহা, জাহিদ হাসান, আল আমিন হোসেন পাপ্পু, অনুরাগী তিশা, সবুজ বিশ্বাস ও রাকিবুল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন মাহফুজার রহমান, রাকিবুল হাসান, মিনহাজুল ইসলাম সজল, আহসান গালিব প্লাবন এবং আহসান হাবীব শুভ।

এছাড়া সাংগাঠনিক সম্পাদক হলেন আল নোমান সাব্বির, আল ইমরান হোসেন, নয়ন অধিকারী, বজলুর রহমান বাঁধন, রিয়াজ মাহমুদ রক্সি ও সুজন আকন্দ।

এদিকে সোমবার রাতে জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর পদবঞ্চিতরা শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান কমিটির ছয় নম্বর সহ-সভাপতি মুকুল ইসলাম ফেসবুকে দু:খ প্রকাশ করে সংগঠন ত্যাগ করার ঘোষণা দেন।

এ প্রসঙ্গে নতুন কমিটির সভাপতি সজীব সাহা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেয়ে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদকসহ অন্যরা অভিমানে দলীয় কার্যালয়ে তালা দেন ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তিনি বলেন, তাদের সাথে সাবেক কমিটির তেমন সম্পৃক্ততা ছিলনা। সজীব সাহা বিশ্বাস করেন, শিগগিরই তারা অভিমান ভুলে যাবেন।

জেলা ছাত্রলীগের সূত্র জানায়, সর্বশেষ ২০১৫ সালের ৭ মে বগুড়া জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্র থেকে নাইমুর রাজ্জাক তিতাসকে সভাপতি ও অসীম কুমার রায়কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ১৫৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এরপর চলতি বছরের গত ২১ জানুয়ারি রাতে কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ১১ দিন পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে অন্তত ৫০ নেতা আবেদন করেছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com