বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: ‘অযোগ্য, অছাত্র, ব্যবসায়ী, মাদক মামলার আসামী, বহিরাগত, খুনিদের দোসর’ ও সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকাদের সমন্বয়ে প্রেসনোটের মাধ্যমে ঘোষিত বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বুধবার বিকালে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে ছাত্র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে ও সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হোসেন বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত ছাত্র-গণসমাবেশে নিহত ছাত্রনেতা তাকবীর ইসলাম খানের মা আফরোজা বেগম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহমেদ রিতু, নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহম্মেদ, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ মুকুল, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস, সরকারি শাহ সুলতান কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, নাজির আক্তার সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সুমন, সরকারি সান্তাহার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজন কুমার বক্তব্য রাখেন।
আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, সাবেক সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক মাশরাফী হিরো, সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, সাবেক ছাত্রনেতা মাইসুল তোফায়েল কয়েল, মাহমুদ ফেরদৌস সেলিম, উদয় কুমার বর্মন, মাফুজুল আলম জয়, শেখ এজাজুল হক ডনেল, রবিউল ইসলাম লিটন, জাকিউল আলম জনি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তাকবির হত্যাকারীদের ছাত্রলীগের ঠাঁই হবে না। জেলা ছাত্র রাজনীতির সাথে সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরকে ছাত্রলীগের নেতা হিসেবে মেনে নিবে না। ব্যবসায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির সাথে সম্পর্কহীন ব্যক্তি মূল নেতৃত্বে আসতে পারে না। তৃণমূল নেতাকর্মীদের একটাই চাওয়া অবিলম্বে ঘোষিত অযোগ্য কমিটি বাতিল করে যোগ্যদের দিয়ে নতুন কমিটি গঠন করা হোক। অন্যথায় বগুড়া রাজপথে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।