বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে প্রায় চারশ একর জমিতে নির্মানাধীন বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন করা হবে। বিশাল এ শিল্প পার্কে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় নির্মাণাধীন বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনাকাঙ্খিত যেকোনো জটিলতার কারণে প্রকল্পটির নির্মাণ কাজের বিলম্ব ঘটার কারণে কাজের অগ্রগতি দেখার জন্যই আজ আমরা এখানে এসেছি।

মন্ত্রী আরো বলেন, সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হলে আগামী জুন মাসেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশাল এই বিসিক শিল্প পার্কের উদ্বোধন করবেন।

ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে প্লট বরাদ্দ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন মন্ত্রী।

পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিযা সুলতানা, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেযারম্যান মো: মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. ফারক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com