শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই মানুষ ধর্মীয় অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে পালন করতে পারছে: অংসুইপ্রু চৌধুরী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজস্থলী প্রতিনিধি: বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের সকল সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠানাদি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পারছে।

তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলে শিক্ষা ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃ-গোষ্টী সম্প্রদায়ের সকল ধর্মীয় সাংস্কৃতিক পালনে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তাই নিজ নিজ ধর্মীয় সংস্কৃতি পরিচর্যা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃ-গোষ্টী সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী এসব কথা বলেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংসিংনং মারমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, কাকড়াছড়ি মৌজার হেডম্যান ক্যাসুইথুই চৌধুরী, সাবেক ইঞ্জিনিয়ার মংসুইথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সদস্য-সদস্যবৃন্দ ও বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সদস্য-সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বাঙ্গালহালিয়া ক্ষুদ্র-নৃগোষ্টী সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক অংসানু মারমা। গত এক বছর আগে বাঙ্গালহালিয়া ক্ষুদ্র -নৃ-গোষ্টী সাংস্কৃতিক ক্লাব স্থাপিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com