বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং সদর উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্টিত আলোচনা সভায়  সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ, শ্রমিকলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় পরে জননেত্রী শেখ হাসিনার  দীর্ঘায়ু এবং বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com