বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:শেখ ফজলে নাঈম

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লংগদু উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠ প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মো: জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।

সম্মেলনের উদ্বোধন করেন, জেলা যুবলীগের সভাপতি ও রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল।

সভায় আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: সাইফুর রহমান সোহাগ, কেন্দ্রীয় যুবলীগের উপ-দপ্তর সম্পাদক আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, জেলা পরিষদ সদস্য আসমা বেগম, বিপুল ত্রিপুরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের অনেক দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়াসহ প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

সম্মেলনের আগে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com