বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বুদবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে জাহানারা বেগম (৩৮) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। জাহানারা বগুড়ার রেলগাড়ী কলোনী গ্রামের মৃত মির্জা মিন্টুর স্ত্রী। র্যাব -১২’র কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা, ১ টি মোবাইলসেট, ১টি সিমকার্ড ও নগদ ২’শ টাকা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যাবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।