শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী তাহসিফের মৃত্যু নিয়ে এখনই মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ

আন্তর্জাতিক নারী দিবসে রাঙ্গামাটি মহিলা আওয়ামী লীগের র‌্যালী

  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে পার্বত্য অঞ্চলের নারীরা আজ নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত আসনের সাবেক মহিলা সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা মহিলা লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই পার্বত্য অঞ্চলের নারীরা আজ ঘরে বসে নিজেদের উৎপাদিত পন্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারছে। তাই পাহাড়ের নারীরা আজ ঘরের বোঝা নয়। তারাও পুরুষের মতো নিজেদের স্বাবলম্বী করে তুলতে সক্ষম হচ্ছে। আর এই সুযোগ সৃষ্টি হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

বুধবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা মহিলা লীগের র‌্যালীত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে রাঙ্গামাটি জেলা মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা।

জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারন সম্পাদক লেখিকা চাকমা, মহিলা আওয়ামীলীগ নারী নেত্রী সুরাইয়া আকতার প্রমুখ।

এর আগে রাঙ্গামাটি পৌরসভা কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

র‌্যালীতে রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দরা অংশগ্রহণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com