বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপি-জামাত ইতিহাসকে বারবার বিকৃত করেছে: রাঙ্গামাটি জেলা আ’ লীগ নেতা মুছা মাতব্বর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে নৃত্য ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সংগঠনের প্রধান পৃষ্টপোষক হাজী মো: মুছা মাতব্বর।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল দে টিংকু, জেলা স্বেচ্ছােসবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  প্রকাশ চাকমা, সহ সভাপতি মো: সাইফুল আলম রাশেদ, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তাদেরকে সঠিকভাবে গড়ে তুলে হবে। তিনি বলেন, বিএনপি-জামাত এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বারবার বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রতিযোগিতায় জেলার প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com