বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে সবাইকে সোচ্চার থাকতে হবে: দীপংকর তালুকদার

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির বলেন, স্বাধীনতার ৫৩ বছরেও যারা দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের মতো এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে। তাই এই অপশক্তিকে পরাস্ত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সোনার বাংলা গড়ার পথে রয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়াই এখন অন্যতম অঙ্গীকার। তাই অসাম্প্রদায়িক চেতনায় উজ্জিবিত হয়ে সবাইকে দেশের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।

রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অংসুইপ্রু চৌধুরী, বৃষ কেতু চাকমা, ত্রিদিপ কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং দলীয় কার্যালয় থেকে শহীদ মিনার পর্যন্ত র‍্যালি অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com