বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

কুতুকছড়ি ও নানিয়ারচরে কাজু বাদাম ও সূর্যমুখী ফুলের গাছ পরিদর্শনে দুই মন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামীতে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করতে পারে তার জন্য কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকদেরকে সনাতন পদ্ধতির জুম চাষ থেকে বের হয়ে এসে উন্নত চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর উপজেলা কুতুকছড়ি ধর্মঘর ও নানিয়ারচর উপজেলার দ্বীচান পাড়া এলাকায় কাজু বাদাম ও সূর্যমুখী ফুলের গাছ পরিদর্শন ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় কৃষি মন্ত্রী এ কথা বলেন। 

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার , মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আখতার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য  জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী আরো বলেন, পাহাড়ে কৃষিখাতের উন্নয়নে পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে নানা রকম সহযোগিতা দেয়া হচ্ছে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি কৃষি ফসল থেকে অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারেন।

এর আগে রাঙ্গামাটির কুতুকছড়ি ইউনিয়ন সূর্যমুখী, ড্রাগন ও ভার্মি কম্পোস্ট সার প্রকল্প ঘুরে দেখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com