বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় রেলওয়ে  স্টেশনের গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ফেন্সিডিলসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব -১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, দিনাজপুরের রামচন্দ্রপুর গ্রামের সাহেব বাবু (২৪), রংপুরের হাতিমপুর গ্রামের সুমন মিঞা (৩৬) ও শঠিবাড়ী শীতলগাড়ী গ্রামের মেহেদী হাসান (১৯)। র‍্যাব-১২’র (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার শনিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উল্লেখিত স্থানে চেকপোষ্ট বসানো হয়। এসময় ঢাকাগামী পাথরভর্তি একটি ট্রাক আটক করে তল্লাশী চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পাথরভর্তি ১টি ট্রাক, ৪টি মোবাইলসেট, ৫ টি সিমকার্ড ও ১৯ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com