বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সন্ত্রাসী কর্তৃক রাজস্থলী হতে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলীর লংগদু পাড়া এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে রাজস্থলী থানা পুলিশ।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, সোহাগ (২০) রূপক (১৮) ও বিশ্বজিত দে (২২)।

বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার সময় অপহৃতদের উদ্ধার করার পর তাদেরকে রাজস্থলী থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন।

তিনি জানিয়েছেন, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যে অপহরণের ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

পুলিশ সুত্র জানিয়েছে, এই ঘটনার পর থেকে শ্রমিকদের পক্ষ থেকে বা তাদের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু তারপরও অপহরণের ঘটনাটি শুনার পর থেকেই রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদের নির্দেশনায় অপহৃতদের উদ্ধারে নামে রাজস্থলী থানা পুলিশ।

মঙ্গলবার ও বুধবার সারাদিন সার্বক্ষনিকভাবে অপহরণের বিষয়টি তদারকি করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার। তথ্য প্রযুক্তির কল্যাণে বিকেল থেকেই অপহৃতদের উদ্ধারের ব্যাপারে রাজস্থলী থানা পুলিশ আশাবাদী হয়ে উঠে। পরবর্তীতে রাতে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

গত সোমবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে আটটার সময় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আঁধারে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নেন সন্ত্রাসীরা এমন তথ্য জানিয়েছিলো অপহৃত সোহাগ (২০) ও রূপক (১৮) এর বড় ভাই সবুজ।

সোমবার মধ্যরাতে সংবাদ মাধ্যমকে সবুজ জানিয়েছেন, বিগত তিন মাস ধরেই তারা সর্বমোট ১৪জন শ্রমিক রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যায়ও কাজ শেষ করে লংগদু পাড়াস্থ লেবার শেড এ অবস্থান করছিলো উক্ত তিন শ্রমিক। এসময় অন্যান্য বাকি শ্রমিকরা একটু অদূরে চায়ের দোকানে গিয়েছিলো চা-নাস্তা করার জন্য। এসময় ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খুটি থেকে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে লেবার শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে চলে যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com