বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডল।
উপজেলা যুব মহিলালীগের সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। পরে একটি বনার্ঢ্য র্যালী বের করা হয়। এ সময় আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।