বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বিএনপি আন্দোলনের নামে বছরের পর বছর শুধু তারিখ ঘোষণা করেছে: বাহাউদ্দিন নাছিম

  • আপডেট টাইম : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে বলেছেন, ‘মির্জা ফখরুল আপনি রাজাকারের ছেলে হয়েও নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করেন। কিন্তু আপনি ভুলে গেছেন বিএনপি বঙ্গবন্ধুসহ তার পরিবারকে হত্যা করেছে।‘

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে রবিবার দুপুরে শহীদ এম, মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপি বছরের পর বছর আন্দোলনের নামে শুধু তারিখ ও সময়  করেছে। এরাই এখন এক দফার আন্দোলনের কথা বলছে। যারা কালো আইন জারী করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করে রেখেছিল। আপনি তাদের পুর্নবাসন করেছেন। আপনি জামায়াত নেতা নিজামীর আন্ডারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তখন আপনার আদর্শ কোথায় ছিল। আপনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবী করতে পারেন, কিন্তু বাংলার মানুষ আপনাকে কখনো মুক্তিযোদ্ধা মনে করে না। আপনি হলেন মুক্তিযুদ্ধের চেতনার বিরোধীদের রক্ষক এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের আজ্ঞাবহ।‘

‘আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের লালন পালনকারী বিএনপি নামক দলটির প্রতি মানুষের আস্থা নেই। এজন্য তাদের কোন আন্দোলন মানুষ সমর্থন করবে না।‘

 স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু  সন্মেলনের উদ্বোধন করেন এবং সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের এমপি অধ্যাপক ডা: হাবিবে মিলাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর এই সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে সভাপতি পদে ৭জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন মিলে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই স্থানে সন্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রার্থীদের বিষয়ে যাচাই বাছাই শেষে ৩দিন পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করার কথা জানিয়ে সম্মেলন সমাপ্ত করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com