রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্রীসহ দুইজন নিহত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামকস্থানে ট্রাকচাপায় কলেজছাত্রীসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

তারা হলো- বগুড়া জেলার ধুনুট উপজেলার শ্যামগাঁতী গ্রামের জহির রায়হানের মেয়ে কলেজ ছাত্রী ফাতেমা খাতুন জিম (১৮) ও একই এলাকার জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫)। তারা সম্পর্কে চাচি-ভাতিজি। এ ঘটনায় মোটর সাইকেল চালক আহত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে তারা মোটরসাইকেলযোগে আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কলেজ ছাত্রীসহ ওই ২ জন ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com