বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইউপিডিএফের মূল দলের সশস্ত্র সন্ত্রাসী আটক

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি রিজিয়নের অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের প্রসীত দলের সশস্ত্র সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।

এসময় তার কাছ থেকে মারণাস্ত্র ১ এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়।

সুত্রে জানা গেছে, বুধবার (২৬ জুলাই) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার শুভলং ইউনিয়নের শুকুরছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গ্রুপের আস্থানায় রাঙ্গামাটি রিজিয়ন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের এক পর্যায়ে ইউপিডিএফ (মূল) দলের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

গুলি বিনিময়ের টিকতে না পেরে সন্ত্রাসী দলের সবাই পালিয়ে যেতে পারলেও সশস্ত্র সদস্য তরিত চাকমা (৩৫) মারণাস্ত্র ১ এইচকে-৩৩ (জার্মান), ১টি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড এ্যামুনিশনসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়।

রিজিয়ন সুত্রে জানা গেছে, রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এই ধরনের অস্ত্র উদ্ধারসহ গোয়েন্দা তথ্য ভিত্তিক অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। এই সকল অভিযান পরিচালনার ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা যায়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com