বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ট্রেনের ভিতরে ফেলে যাওয়া ব্যাগ থেকে সোমবার রাতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানার পুলিশ। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ওসি আকতার হোসেন জানান, ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা লোকাল ট্রেনটিতে ডিউটিতে থাকা রেলওয়ে থানার পুলিশ প্রতিদিনের মত সোমবার রাতেও তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে শেষ বগিতে সিটের উপর মালিকবিহীন একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খোলার পর সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের একটি লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় জিডি করা হয়েছে বলে জানান ওসি।