বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট টাইম : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে পার্বত্য এলাকা থেকে অশুভ শক্তি বিনাশে সকল সম্প্রদাকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্তিক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, ভগবান শ্রী কৃঞ্চ দুষ্টকে দমন করে সৃষ্টকে পালন করেছিলেন। তেমনী পার্বত্য অঞ্চলের পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়কে এক হয়ে হাতে হাত রেখে পার্বত্য এলাকা থেকে অশুভ শক্তিদেরকে বিনাশ করে শুভ শক্তির আর্বিভাব ঘটাতে হবে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে রাঙ্গামাটি জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিকতা উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।

জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বর, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে সনাতন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয়গুরুরা উলুধ্বনি আর আনন্দ উল্লাসে মেতে উঠে রাঙ্গামাটি শহর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com