বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ভিসা নীতির অন্তরালে দুরভিসন্ধি থাকলে জনগণ মেনে নেবে না: হানিফ

  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, একটি স্বাধীন দেশের জন্য নতুন

করে মার্কিন ভিসা নীতি প্রণয়ন করা কখনো সম্মানযোগ্য নয়। কার স্বার্থে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হলো তা বোধগম্য নয়।

তিনি বলেন, এ ভিসানীতির অন্তরালে যদি কোন ষড়যন্ত্র, কোন দুরভিসন্ধি থাকে তাহলে বাংলাদেশের জনগণ তা কখনোই মেনে নেবে না।

রাঙ্গামাটির আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে রবিবার (২৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সন্মেলনে মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।

রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্টির ইনিস্টিউট প্রাঙ্গনে আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, ওয়াসিকা আয়শা খান এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর।

সম্মেলনে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনে বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদারকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়।

দলীয় প্রার্থী দীপংকর তালুকদার এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে রাঙ্গামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, রাঙ্গামাটিতে দীপংকর তালুকদারের কোন বিকল্প নেই।

পাহাড়ে ৪টি সশস্ত্র সন্ত্রাসী দলের অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তৃণমূল নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটিতে সুষ্ঠ নির্বাচনের প্রধান অন্তরায় পাহাড়ের এ সব অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী। তাই নির্বাচনের আগেই পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু

করার দাবী জানান নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, বিদেশিদের বক্তব্য এবং বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলনের নামে নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকমীদের প্রস্তুুত থাকার জন্য আহবান জানানো হয়।

সম্মেলনে আওয়ামী লীগ সরকারের অর্জনসমূহ জনগণের কাছে তুলে ধরার জন্যও আহবান জানানো হয়।

রাঙ্গামাটির আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রায় ৫ হাজার দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধি অংশ নেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com