বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সুযোগ্য নেতৃত্বের কারণেই দেশের প্রতিটি সেক্টরসহ মেগা প্রকল্পগুলোর অভূতপূর্ব দৃশ্যমান উন্নয়ন সাধিত হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

তিনি বলেন, কৃষকদের জীবন ও মান বাঁচিয়ে রাখতে সরকার কৃষি খাতে ভর্তুকি প্রদান করছে। আর পার্বত্য এলাকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। এতে করে পার্বত্য এলাকায় কৃষিক্ষেত্রে অর্ভূতপূর্ব ফসল উৎপাদন হচ্ছে।

সোমবার (২ অক্টোবর) সকালে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনষ্টিটিউট অডিটরিয়ামে ইউএনডিপি প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা মোহা: আশরাফুল ইসলাম, জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিত, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমুখ।

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি উন্নয়ন হচ্ছে দেশ উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। কৃষকরাই আমাদের বাঁচিয়ে রেখেছেন। আজকে যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে তা নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যজনকেও ব্যবহার করার সুযোগ দিতে হবে। আমাদের সবাইকে যুগোপযোগী কর্ম পরিকল্পনার মাধ্যমে এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

আলোচনা সভা শেষে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মাঠ প্রাঙ্গণে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি রাঙ্গামাটির প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com