বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

অচিরেই দুর্গম ফারুয়ায় বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কের টাওয়ার হবে: দীপংকর তালুকদার এমপি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বর্তমান সরকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছে তার আলোকে অচিরেই ফারুয়া মতো দুর্গম এলাকাতেও বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্কের টাওয়ার হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, ফারুয়ার মতো দুর্গম এলাকাতে এর আগে কেউ কল্পনা করেনি গাড়ির সংযোগ ঘটবে। কিন্তু বর্তমান সরকার সে অসম্ভব কাজটি সম্ভব করেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিলাইছড়ির দুর্গম ৩নং ফারুয়া ইউনিয়ন ও পাংখোয়া পাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে আকস্মিক বন্যা ও ভুমিধসে ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ ও তিনটি বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা,রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তাছাদ্দিক হোসেন কবির, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চংঙ্গ্যা, রাঙ্গামাটি পাবলিক কলেজ অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, ২নং ওয়ার্ড মেম্বার আনন্দ তঞ্চঙ্গ্যা প্রমুখ।

দীপংকর তালুকদার এমপি বলেন, ফারুয়া বাজার এবার বেশি ক্ষতি হয়েছে। এ বাজার যদি কোনো উচু স্থানে স্থানান্তর করার প্রয়োজন হয় তাহলে সকলের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে কাপ্তাই হৃদে ড্রেজিংসহ রাইংখ্যং খাল খনন করা হবে জানান এমপি।

বক্তারা বলেন, এর আগেও দূর্গম ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি।বর্তমান আওয়ামীলীগ সরকার এগিয়ে এসেছে। বর্তমান সরকার আসার পর দুর্যোগ এলাকাগুলো ত্রাণ পৌঁছেছে। যাতায়াতের ব্যবস্থা উন্নতির পাশাপাশি মানুষের জীবনমানের সুবিধা বেড়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের পাশের থাকার

জন্য এলাকাবাসীর কাছে আহ্বান জানান বক্তারা।

এসময় বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নে ৩৯২ জনকে ও পাংখোয়া পাড়ার ৯২ জনকে ৬ হাজার করে মোট ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানান, বিলাইছড়ি উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিলাইছড়ি উপজেলা প্রশাসন, রেড ক্রিসেন্ট, বিভিন্ন এনজিও সংস্থা সমূহ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। কিন্তু যে পরিমাণ ক্ষতি সাধন হয়েছে তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আরো বড় অর্থের সহযোগীতার দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবাররা।

পরে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ফারুয়া বাজার পরিদর্শন করেন।

উল্লেখ্য, সাস্প্রতিক সময়ে রাঙ্গামাটি বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে ভয়াবহ বন্যায় বসতঘর, ব্যাবসায়িক প্রতিষ্ঠান, ফসলি জমির ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এতে নিঃস্ব হয়ে পড়ে ঐ ইউনিয়নের কয়েক হাজার সহজ-সরল সাধারণ মানুষ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com