বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সামাজিক নিরাপত্তা বেষ্টনী হাজারো উপকারভোগীর কাছে প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা চাইলেন দীপংকর তালুকদার এমপি

  • আপডেট টাইম : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাঘাইছড়ির সামাজিক নিরাপত্তা বেষ্টনী হাজারো উপকারভোগীর কাছে প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা চাইলেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আমরা উন্নয়ন কাজ করতে পারি। প্রধানমন্ত্রীর হাত ধরে পার্বত্য অঞ্চলের উন্নয়ন আজ দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন তিনি।

রবিবার দুর্গম বাঘাইছড়ি উপজেলাস্থ কাঁচালং সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ির সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের নিয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এ কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি আওয়ামী লীগের

সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলায় নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইছড়ি পৌর মেয়র জমির উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, বাঘাইছড়ির বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আজকের মতবিনিময় প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতোটুকু জনপ্রিয়।

আজকে কাউকে অস্ত্রের ভয় দেখিয়ে দমাতে পারেনি। তারপরও বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে সুবিধা ভোগীদের আসতে চাইলেও আসতে পারেনি। এটা কিন্তু ভালো বিষয় নয়। খুবই দুঃখজনক। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়ন চাইলে বাধা নয় সহযোগিতা করুন। তিনি পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে অস্ত্রধারীদের দমন করার আহবান জানান।

মতবিনিময় সভায় বাঘাইছড়ি উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ১০ হাজার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com