বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সুপার লাইটওয়েট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া বক্সার সুর কৃষ্ণকে সংবর্ধনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট ২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ ইমরান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী মো: কামাল উদ্দিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মিজানুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শফিউল আজম প্রমুখ।

সংবর্ধনা সভায় অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা সংবর্ধিত হওয়ায় তিনি জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানান এবং দেশের মুখ উজ্জল করে ভবিষ্যতেও তিনি জয়ের ধারা অব্যাহত একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মো: মোশারফ হোসেন খান বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে উঠে সুর কৃষ্ণ আমাদের দেশের জন্য গর্ব।

ভবিষ্যতেও সুর কৃষ্ণ চাকমা বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জল করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com