রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে সড়ক দর্ঘটনায় দুইজন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, নারী পুরি চাকমা অপরজন গুনিমালা চাকমা। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে তাৎক্ষণিক ভাবে একজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি ভেদভেদী এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সকে পিছন দিকে সজোরে ঢাক্কা দিলে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ভেদভেদী এলাকায় আসলে সেখানে থেমে থাকা সিএনজি অটোরিক্সাকে পিছনে সজোরে ধাক্কা দেয়।

এতে সিএনজি অটোরিক্সার ভিতরে থাকা চালকসহ ৬জন গুরুতর আহত হয়। এদের মধ্যে দুইজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। নিহত ও আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর বলেন, আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। একজনকে উন্নত চিকিৎসা দিতে চট্টগ্রামে পাঠানো

হয়েছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভেদভেদী এলাকায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পিছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com