বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে এবার ৮১ হাজার ২২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বমোট ৮১ হাজার ২২৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দী সাংবাদিকদের এসব তথ্য জানান।

জেলা সিভিল সার্জন ডা: নিহার রঞ্জন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা: শিবলী শফিউল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহম্মদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন আরো বলেন, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলায় এবার ১,৩১৪ টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ৯,৩৫৯ জনকে ১টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৭১ হাজার ৮৩৯ জনকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যদি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলাকালে কেউ বাদ পড়ে তা হলে তার পরের দিন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারের এই কার্যক্রম বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com