বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটি আসনে উষাতন তালুকদার প্রার্থীতা প্রত্যাহার করেছে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে প্রার্থীতা প্রত্যাহার করেছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির  কেন্দ্রীয় সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে লিখিতভাবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাখিল করা তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

এসময় রাঙ্গামাটি জনসংহতি সমিতি (জেএসএস) এর সভাপতি গঙ্গা মানিক চাকমাসহ জনসংহতি সমিতির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের কাছে উষাতন তালুকদার বলেন, দেশের সার্বিক চলমান পরিস্থিতি এবং পার্বত্য এলাকায় আমাদের বাস্তব অবস্থা ও সার্বিক দিক বিবেচনা করে তার সংগঠনের সিদ্ধান্তক্রমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, রাঙ্গামাটি ২৯৯ একটি আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং সকলে বৈধ বলে বিবেচিত হয়।

উষাতন তালুকদার ছিলেন আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির হেভিওয়েট প্রার্থী। তার প্রার্থীতা প্রত্যাহারে রাঙ্গামাটির নির্বাচনে জনপ্রিয়তার দিকে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠলো বলে মনে করছেন এলাকার ভোটাররা।

রাঙ্গামাটি আসনে অন্যান্য প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশীদ মাতব্বর, তৃণমূল বিএনপির মো: মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার।

এরপর থেকে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের ‘হেভিওয়েট’ প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে হারিয়ে এই আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন জনসংহতি সমিতির ঊষাতন তালুকদার। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৩০ হাজারের বেশি ভোট পেয়ে নৌকার প্রার্থীর কাছে হেরে যান আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির হেভিওয়েট প্রার্থী উষাতন তালুকদার।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com