বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে লিটন-মাসুদ সভাপতি সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে কায়সার আহমেদ (লিটন) সভাপতি ও মাসুদুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার জেলা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং ওইদিন রাতেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যারা হলেন, সহ-সভাপতি  লুৎফর রহমান ও মো: আলিমুল হক, সহ-সাধারণ সম্পাদক নাদিম ইবনে মোস্তফা, প্রন্থাগার সম্পাদক আসিফ আজাদ (রাতুল), সহকারী গ্রন্থাগার সম্পাদক খাতুনে জান্নাত (বন্যা), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মুজাহিদ বিন রহমান (মিঠুন), কোষাধ্যক্ষ ওয়ালী উল্লাহ, হিসাব নিরীক্ষক গোলাপ হোসেন, সহকারী হিসাব নিরীক্ষক সাইফুল্লাহ তাড়াশি, নির্বাহী সদস্য আমান উল্লাহ মন্ডল, হেদায়েতুল ইসলাম, রফিকুল ইসলাম সেলিম, এ.কে. এম হাসান ফারুক (রুমি), এনামুল করিম শাহীন ও রেজাউল বারী (রন্টু)।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৭টি পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বোচনে ৩৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এবং ভোট গণনা শেষে রাতে ওইদিন রাতে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com