বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ইউপিডিএফ এর দুই সদস্যকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফ প্রসিত দলের দুই সদস্য দীপায়ন চাকমা (৪০) ও আশিষ চাকমা (৩৫) দুজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

রবিবার  দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানার পুলিশ।

সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের দুইজন নিহত হয়েছে সংবাদ পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনা স্থলে পৌছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় ২ জন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনা নিয়ে মামলা হবে এবং যারা জড়িত তাদের গ্রেফতার করা হবে।

এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারী তিন দিনের আবকাশ যাপনে রাষ্ট্রপ্রতি মো: সাহাব উদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এই ধরণের হত্যাকান্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তবে ইউপিডিএফের দাবী জেএসএস সন্তু লারমা লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। তবে ইউপিডিএফ এর অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফ এর অভিযোগ ভিত্তিহীন।

এদিকে ইউপিডিএফ নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে।

তারা হলেন, আশিষ চাকমা (৪৫) পিতা মৃত শান্তি কুমার চাকমা গ্রাম মোরঘোনা ২নং ওযার্ড ৩৪নং রুপাকারি ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি। অপরজন দিপায়ন চাকমা(৩৮) পিতা মৃত অনিল বরন চাকমা গ্রাম উত্তর এগুজ্জ্যাছড়ি ৫নং ওযার্ড ৩৬নং সাজেক ইউনিয়ন বাঘাইছড়ি রাঙ্গামাটি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com