বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বেতবুনিয়া ভু-উপগ্রহ কেন্দ্র ও বঙ্গবন্ধু স্যাটেলাইট সেকেন্ডারি গ্রাউন্ড স্টেশন পরিদর্শন করেছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে ভূ-উপগ্রহ কেন্দ্রের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এসময় তিনি ১৯৭৫ সালে দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটির বিভিন্ন খুটিনাটি নিয়ে পদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ভূ উপগ্রহ কেন্দ্রের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ১৯৭৫ সালে জাতির পিতার হাতে স্থাপিত দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটিকে জাদুঘরে রূপান্তর করার বিষয়ে যে প্রকল্পটি পাঠানো হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার কথা বলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com