বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ৮ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।  

প্রথম ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় পর্যন্ত রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানসহ ৩ উপজেলায় ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এর মধ্যদিয়ে আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলো। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি পদে সর্বমোট-১৪ জন, কাউখালীতে-৫, জুরাছড়িতে-৭ ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন অফিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এতে করে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে শেষ পর্যন্ত প্রার্থী রয়েছেন ১৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, মোঃ শাহাজাহান, অন্নসাধন চাকমা, পঞ্চানন ভট্টাচার্য্য, বিপ্লব চাকমা, ও সুফিয়া কামাল (ঝিমি)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, দুর্গেশর চাকমা, চন্দ্রজিত দেওয়ান, দয়াময় চাকমা, পলাশ কুসুম চাকমা, মো. মনিরুল ইসলাম ও মো. রিদওয়ানুল হক সেলিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, নাসরিন ইসলাম, রিতা চাকমা ও মনিকা আক্তার।

এছাড়া কাউখালী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। এতে করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে মো. সামশুদ্দোহা চৌধুরী ও মংসুইউ চৌধুরী। আর ভাইস- চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও অং প্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো. ফিরোজ আহাম্মাদ নির্বাচনে সরে যাওয়ায় এ পদে রয়েছে কেবল মাত্র লা থোয়াই মারমা। এতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লা থোয়াই মারমা। আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউখালীতে জান্নাতুল ফেরদৌস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এ পদে প্রতিদ্বন্দ্বিতা করবে এ্যানী চাকমা (কৃপা) ও নিংবাইউ মারমা।

জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী রয়েছে ৭ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুরেশ কুমার চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও কেতন চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, কামিনী রঞ্জন চাকমা ও রন্টু চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, অনিতা দেবী চাকমা ও জ্যোৎস্না তালুকদার।

বরকল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী রয়েছে ৬ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, সন্তোষ কুমার চাকমা ও বিধান চাকমা। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, পুলিন বিহারী চাকমা ও জ্ঞান জ্যোতি চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে, রাখি চাকমা ও সুচরিতা চাকমা।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com