বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল :  টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আনোয়ারা বেগম (৫০) কে কুপিয়ে হত্যার পর স্বামী লাল মাহমুদ (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গ্রীল ও দরজা ভেঙ্গে মরদেহ দুটি উদ্ধার করে।

উপজেলার আউলিয়াবাদ গ্রামের মন্ডলপাড়া এলাকায় সোমবার সন্ধ্যা ৭ টায় এ লোহমর্ষক ঘটনা ঘটে। নিহত আনোয়ারা আউলিয়াবাদ গ্রামের খোরশেদ আলীর মেয়ে ও লাল মাহমুদ একই এলাকার মৃত চাঁন মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত লাল মাহমুদ-আনোয়ারা দম্পতির এক মেয়ে ও দুই ছেলে। মেঝো ছেলে আমিনুর কাতার ও ছোট ছেলে আনোয়ার সৌদী প্রবাসী। বাড়িতে তারা দুজনই বসবাস করতো। বিদেশ থেকে ছেলেরা মায়ের নামে টাকা পাঠান, বাবাকে হাত খরচের টাকা চেয়ে নিতে হতো। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলছিল। এ দিন সন্ধ্যায়ও নিজেদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত হয়ে লাল মাহমুদ ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে, নিজেও ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

কালিহাতী থানার অফিসার-ইনচার্জ (ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রীল ও দরজা ভেঙ্গে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে, অধিকতর তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com