বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১৪) ধর্ষণের দায়ে চৈত্য মাহাতোকে (৬০) যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত চৈত্য মাহাতো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলা সোনাকান্দর গ্রামের মৃত বিশ্বনাথ মাহাতোর ছেলে।

রবিবার বিকেলে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় দেয়। আদালতের পিপি শহিদুল ইসলাম লিটন এ তথ্য নিশ্চিত করে জানায়, বৃদ্ধ চৈতন্য একই গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এই বিষয়টি জানার পর শিশুটির মামা নরেশ চন্দ্র মাহাতো মাহাতোকে সতর্ক করে। পরে  পরিকল্পনা করে ২০২২ সালের ৭ জানুয়ারি দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে ধর্ষণ করে। এ ব্যাপারে শিশুর মামা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে  বিচারক উল্লেখিত রায় ঘোষণা করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com