বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা সম্প্রতি সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) আনুমানিক রাত ১১: ৩৮ মিনিটে আইসিইউতে মৃত্যুবরণ করেন। গত ২২মে মধ্য রাতে বাসার উঠানে বসে থাকার সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান, ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন। নিয়ম অনুযায়ী লাশ পোস্টমর্টেম করা হয়েছে। যতটুকু জানি থানায় এখনো মামলা হয়নি।

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা বলেন, ৪নং বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে গত ২২মে মধ্য রাতে বাসার উঠানে বসে থাকার সময় সন্ত্রাসীরা গাদা বন্দুক দিয়ে গুলি করে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। অস্ত্রোপচার করে তার শরীর থেকে ৫টি গুলি বের করে দেয়া হয় এবং শরীরে আরও দুটি গুলি ছিল বলে চিকিৎসকরা জানিয়েছে। তিনি আরও বলেন, থানায় এখনো মামলা হয়নি। হয়তো পরিবারের পক্ষ থেকে মামলা করা হতে পারে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে সংবাদ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থায় গ্রহণ করা হচ্ছে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি বলে তিনি জানান। মামলা করা হলে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২২ মে গভীর রাতে বড়থলিতে দুর্বৃত্তরা বড়থলি ইউপি চেয়ারম্যান আতোমং মারমাকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে। গুলিবিদ্ধ চেয়ারম্যানকে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ গ্রামের লোকজন মধ্যরাতে কাঁধে করে বহন করে। পরে পায়ে হেঁটে চিকিৎসার জন্য ভোর সাড়ে ৫টায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে জেলা সদর হাসপাতালে রেফার করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার (৩০ মে) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুবরণ করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com