বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

চাঁদাবাজি ও দখলের অভিযোগে বিএনপির ৩ নেতাকে শোকজ

  • আপডেট টাইম : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২২২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও চেম্বার অব কমার্স দখলের অভিযোগে জেলা বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়েছে।

এই ৩ নেতা হলেন-জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রেজাউর রহমান ফিরোজ ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন রোকন। পৃথক ৩টি পত্রে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দখল করেছেন। এ দখলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

এদিকে সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রেজাউর রহমান ফিরোজ ও তোফাজ্জল হোসেন রোকনের বিরুদ্ধে। তাদের এসব কর্মকাণ্ড দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। জেলা বিএনপি বিতর্কিত এসব কর্মকাণ্ডকে সংগঠন পরিপন্থী হিসেবে চিহ্নিত করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জবাব দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসীদের কোনো স্থান নাই। এ কারণে তিন নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com