বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ ৩ যাত্রী নিহত ও ১০ যাত্রী আহত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ১৩ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সিরাজগঞ্জ শহরের ইবি রোড মহল্লার মৃত- ছফর উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৬২) তার ছেলে আলীফ হাসান (২৭) ও সদর উপজেলার দীঘলকান্দী গ্রামের শ্রী শুধাংস চন্দ্রের ছেলে চন্দ্র শেখর (৩৩)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাওয়ার পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে ভোর সাড়ে ৫টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই ৩ যাত্রী মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ও আহতদের উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেলেও সেতুর উপর দিয়ে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলেও উত্তরবঙ্গমুখী যান চলাচল স্বাভাবিক ছিল।  দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলার পর সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com