শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৪ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাঁরা হলেন, মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের আবদুর রহমান (৪২)। অপর জন হলেন মেহেদী হাসান (১৮)। তাঁর ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

ঘিওর থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে বরঙ্গাইল-দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় হাতি দিয়ে টাকা তুলতে ছিল মেহেদী নামের ওই কিশোর। এ সময় একটি যাত্রীবাহী বাস দেখে রাস্তার মাঝখানে এসে থামানোর জন্য সংকেত দিলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই হাতির সাথে ধাক্কা লাগে। এতে হাতিসহ পিঠে থাকা মেহেদী রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ওই বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও সহকারী পালিয়েছে।

এ দিকে গোলড়া হাইওয়ে থানার এএসআই তোফাজ্জল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় একটি ট্রাক আবদুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com