বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

সিরাজগঞ্জে ছিনতাই মামলায় ৪ আসামির যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এনজিওকর্মীর টাকা ছিনতাই মামলায় ৪ ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকিরের ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা ওরফে রায়হান রাজা, পাবনা জেলা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, পাবনার সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম ওরফে দেও হাসেম ও রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামাণিক। ওই আদালতের এপিপি অ্যাডভোকেট মোঃ হাদীউজ্জামান সেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের (এনজিও) ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামে কিস্তির টাকা আদায় করতে যান। কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে দুপুরে বাড়াবিল ব্রিজের কাছে পৌঁছলে তিনটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা তার পথ রোধ করে ঘিরে ফেলে। এক পর্যায়ে তার মাথায় ও বুকে পিস্তল ঠেকিয়ে কিস্তির আদায় করা ১ লাখ ৫৬ হাজার ৬’শ টাকা টাকা ছিনিয়ে নেয়। এসময় আশরাফুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়ের করা হলে তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করে। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com