বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শামীম হোসেন (৩৪) নামে এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার এনায়েতপুর থানার কেজির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শামীম হোসেন টাঙ্গাইল সদর উপজেলার বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, ইঞ্জিনিয়ার শামীম সামুদ্রিক জাহাজের ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকুরি করতেন। বুধবার বিকেলে তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে শ্বশুরবাড়ি আসেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে এনায়েতপুর হাসপাতাল এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়িতে ফেরার পথে সকাল সাড়ে ১০ টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com