শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

ভারতের হামলায় নিহত বেড়ে ৩১: পাকিস্তান সেনাবাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ভারতের বিমান হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া হামলায় অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এর আগে ভারতের বিমান হামলায় পাকিস্তানে ২৬ জন নিহতের তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারত ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এদিকে ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হন। তবে ভারতের দাবি, তাদের হামলায় ৭০ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া ভারতের এ হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কাশ্মীরে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সশস্ত্র বাহিনীকে ভারতের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: দেশি-বিদেশি গণমাধ্যম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com