সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রাঙ্গামাটিতে শীতের তীব্রতা বাড়ায় জমে উঠেছে ফুটপাতের গরম কাপড়ের বাজার

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৭ দেখা হয়েছে
রাঙ্গামাটিতে শীত বস্ত্র কেনাবেচা

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রাঙ্গামাটিতে গরম কাপড়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। শহরের ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। বিশেষ করে শিশু ও বয়স্কদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। হঠাৎ শীতের তীব্রতা বাড়ায় ফুটপাতের দোকানগুলি থেকে পাহাড়ে বসবাসরত নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব কাপড় ক্রয় করছে।

নতুন কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় পুরনো কাপড় দোকানের দিকে ক্রেতারা ঝুঁকে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেনা। এ বছর আগেভাগেই ক্রেতার ভিড় বাড়ায় বিক্রেতারা দারুণ খুশি।

গত কয়েকদিন ধরে শীতে প্রকোপ বাড়তে শুরু করেছে। শীত নিবারণে প্রয়োজন গরম কাপড়-চোপড়। প্রতি বছর রাঙ্গামাটি জেলা ও উপজেলাগুলো শীতের প্রকোপ একটু বেশি হওয়ায় হিমশিম খেতে হয় পাহাড়ী গরীব পরিবারের। শীতে গরম পোশাক প্রয়োজন। তাই বেশি দামে নয়, কম দামেই গরম পোশাক কেনার দিকে মানুষ ঝুঁকছেন।

শীত উপলক্ষে জেলার ১০টি উপজেলার হাট- বাজারগুলোতে শীতের পোশাক আমদানি ও বেচাকেনা শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটি জেলার কলেজ গেইট, বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়িসহ বিভিন্ন স্থানে বসেছে পুরানো কাপড় বেচার এসব রমরমা ব্যবসা ভ্রাম্যমাণ দোকান। সকাল থেকে অনেক রাত পর্যন্ত বিভিন্ন ধরনের গরম কাপড় বিক্রি হচ্ছে।

রির্জাভ বাজারের ফুটপাতের মৌসুমী গরম কাপড় ব্যবসায়ী মোঃ রফিক জানায়, শীতের তীব্রতা বাড়ায় চট্টগ্রাম থেকে

আমরা শীতের পুরোনো কাপড় কিনে এনেছি।  এবছর বেচাকেনা মোটামুটি ভালোই হচ্ছে।

গরম কাপড়ের দোকানে আসা ক্রেতা জেসমিন আক্তার ও সোনালী চাকমা ও সোনামনি চামমা জানান, শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কিনতে এসেছি। কারণ পুরাতন এসব শীতের দোকানগুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো ভালো মানের কাপড় পাওয়া যায়। নতুন কাপড়ের দোকানে গরম কাপড়ের দাম একটু বেশী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com