বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার তেলকুপি বটতলা বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে রিজার্ভ বাসে উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে আব্দুল বাছেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আব্দুল বাছেদ তেলকুপি পূর্বপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, একটি রিজার্ভ মিনিবাস তেলকুপি বটতলা বাজার এলাকায় আসার পর বাছেদ ওই বাসটিতে ওঠার চেষ্টা করে। এসময় পা পিছলে পড়ে গেলে বাসের চাকা তার মাথার উপর দিয়ে উঠে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।